সমবায় আন্দোলনের ডিজিটাল রূপান্তরের সারথী
বাংলাদেশের সমবায় সমিতি ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে আধুনিক, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় ক্লাউড প্ল্যাটফর্মের আওতায় আনার প্রত্যয়ে আমাদের যাত্রা।
আমাদের লক্ষ্য
বাংলাদেশে সমবায় আন্দোলন এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম তৃণমূল অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু আজও হাজার হাজার সমিতি সনাতন বাঁধানো খাতা, ভাউচারের ফাইল ও জটিল ম্যানুয়াল রেজিস্টারে হিসাব পরিচালনা করে। ফলে খাতা নষ্ট হওয়া, হিসাবে অনিচ্ছাকৃত গরমিল, মাঠপর্যায়ে কালেকশন চুরি এবং বাৎসরিক অডিটে চরম ভোগান্তির শিকার হতে হয়।
এই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে সমিতি ERP (Somiti SaaS Platform)। এটি কোনো সাধারণ হিসাবের সফটওয়্যার নয়; এটি একটি স্বয়ংসম্পূর্ণ কোর-ব্যাংকিং ধাঁচের ইআরপি, যা সমবায় সমিতি আইন ২০০১ এবং এমআরএ (MRA) বিধিমালার সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ রেখে তৈরি করা হয়েছে।
স্বচ্ছতা
গ্রাহক যখনই সঞ্চয় জমা দেন বা কিস্তি শোধ করেন, তখনই তার ফোনে তাৎক্ষণিক বাংলা এসএমএস চলে যায়। ফলে কোনো কর্মী বা সদস্যের মধ্যে লেনদেন নিয়ে সন্দেহের অবকাশ থাকে না।
নিরাপত্তা
প্রতিটি সমিতির ডেটা আলাদা ও এনক্রিপ্টেড। প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ হয়।
MRA ও সমবায় আইন কমপ্লায়েন্স
MRA প্রভিশন ও ব্যালেন্স শিট সফটওয়্যার থেকেই তৈরি হয়।
প্রযুক্তি
সমিতি ইআরপি তৈরি করা হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এন্টারপ্রাইজ প্রযুক্তির সমন্বয়ে, যা সেকেন্ডে হাজার হাজার আর্থিক ট্রানজ্যাকশন নিরাপদে প্রসেস করতে সক্ষম:
আমাদের সাথে যোগাযোগ করতে বা অফিসে কফি খাওয়ার আমন্ত্রণ রইল
মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ | হেল্পলাইন: +৮৮০ ১৭০৮-০০০০০০
যোগাযোগ পেজে যান